রাজশাহী বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরাম (RUHERF)-এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. ফরহাদ বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মিনহাজুর রহমান মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, নবগঠিত কমিটির সভাপতি মো. ফরহাদ বাবু বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন কৌশল বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মো. মিনহাজুর রহমান ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি সেফাত আহমেদ ও আনিকা আফরিন তিশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাসরিফ হোসেন, সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া নুসরাত, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান শুভ, সহকারী সাংগঠনিক সম্পাদক রাফিয়া কারিন, কোষাধ্যক্ষ ইকরাম উদ্দিন নির্ঝর, সহকারী কোষাধ্যক্ষ ঋত্তিক সাহা, দপ্তর সম্পাদক আতিশা হক, সহকারী দপ্তর সম্পাদক মো. নজমুল ইসলাম এবং মানবসম্পদ সম্পাদক মো. মাসুম ইকবাল। এছাড়া সহকারী মানবসম্পদ সম্পাদক হিসেবে ফুতন্ত চাকমা মনোনীত হয়েছেন।
এছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে ঐশী সরকার, সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে মো. মাজহারুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক (নন-স্টেম) হিসেবে মো. শিহাব উদ্দিন, সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক (নন-স্টেম) হিসেবে জুবায়ের হোসেন, ইভেন্টস ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে মেহেদী হাসান, সহকারী ইভেন্টস ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে সৌমিক দেব ও ফাতেমা খান, প্রকাশনা ও প্রচার সম্পাদক হিসেবে সায়েদ হাসান, সহকারী প্রকাশনা ও প্রচার সম্পাদক হিসেবে নাজিফা হক সাবা, আইটি ও মিডিয়া সম্পাদক হিসেবে তামিম হোসান, সহকারী আইটি ও মিডিয়া সম্পাদক হিসেবে দীপ সরকার ও খাদিজা আক্তার, গ্রাফিক্স ডিজাইন সম্পাদক হিসেবে আল-আমিন এবং সহকারী গ্রাফিক্স ডিজাইন সম্পাদক হিসেবে আনিকা আশরাফ মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরাম শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গবেষণার সংস্কৃতি গড়ে তোলা এবং বৈশ্বিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে ধারণা ও দিকনির্দেশনা প্রদানে কাজ করে যাচ্ছে।
আরটিভি/টিআর




